1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা!

ব্যাচ ভিত্তিক সংগঠনের ব্যানারে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ : চবিতে সমালোচনার ঝড়!

  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চবি

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা, কুমিল্লার আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী আকম বাহার উদ্দিন ক্যাডার আলীমুল এবং চবি বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতা কর্মীদের আশ্রয় প্রশ্রয় দানকারী সাবেক চবি ছাত্রলীগ নেতা আসিফ হোসেন রনি চবি ব্যাচ-৪২ এর বিতর্কিত বিদ্রোহী কমিটির ব্যানারে সংগঠিত হচ্ছে। 

এসব বিতর্কিত ব্যক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থানকারী আলীমুল ও আসিফ হোসেন রনি প্রকাশ্যে গতকাল, ২৭ মে ২০২৫ ইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরে গেলেন এবং মাননীয় ভিসি মহোদয় ও সাংবাদিক সমিতির সাথে দেখা করে গেলেন। এই ঘটনায় সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

কিছুদিন আগে কনভোকেশনের দিন সাবেক চবি ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার মামুনকে যে শিবির এবং সাধারণ ছাত্ররা মারধর করে আহত করেছিল। সেই মামুন আসিফ হোসেন রনির বাসায় উঠছিল। সাবেক ছাত্রলীগ নেতাদের আসিফ হোসেন রনি তার ক্যাম্পাস সংলগ্ন বাসায় স্হান দিয়ে সংগঠিত করছে। এই দুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ভিত্তিক কমিটির নাম দিয়ে সাবেকদের মাধ্যমে বর্তমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সাহস ও অর্থ দিচ্ছে। শুধু ব্যাচ-৪২ নয়, অন্যান্য ব্যাচের  ব্যানারেও একইভাবে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা সংগঠিত হচ্ছে বলে গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে।

 

এই বিষয়ে সাবেক এবং বর্তমান ছাত্র ছাত্রীদের ঐক্যবদ্ধ ও সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান জানিয়েছে জুলাই ঐক মঞ্চসহ বিভিন্ন সংগঠন।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ আহত চবি ছাত্রনেতা রাহাত বলেন,”নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ ও ছাত্রলীগের  সাবেক চবি নেতারা বিভিন্ন সামাজিক সংগঠনের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ভবিষ্যতে তারা যদি ক্যাম্পাসে আসে সাধারণ ছাত্র ছাত্রীরা তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off