1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

উখিয়াতে কঠিন চীবর দান অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী, বিএনপির শাসনামলেই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত থাকে 

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, আমার দাদা মরহুম মকবুল আহমেদ সিকদার এবং পিতা মরহুম আবুল কাশেম চৌধুরীর সময় থেকেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে চমৎকার সম্প্রীতি বিরাজ করত। আমরা সেই ঐতিহ্য থেকেই এসেছি। যারা সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি করে, তারা শয়তানের অনুসারী। তাই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

শুক্রবার (১৭ অক্টোবর) কক্সবাজারের রুমঁখা পালংয়ের বউ বাজার সংলগ্ন বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, বৌদ্ধ ধর্ম মতে কঠিন চীবর দান সর্বোচ্চ দান। এর মাধ্যমে মন বিশুদ্ধ হয়, লোভ ও বিদ্বেষ দূর হয় যা আজকের বৈষয়িক বিশ্বে অত্যন্ত প্রয়োজন। তিনি আরো বলেন, বিএনপির শাসনামলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বড় দৃষ্টান্ত থাকে। যা ইতিহাসে বিরল। তিনি আরও বলেন, মুসলমানরা যদি প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে, তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরাও কেন সেই সুযোগ পাবে না? এটা আমরা মেনে নিতে পারি না।রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখে রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছিলেন। এখন আমরা তা পারছি না কেন, সেটা আমাদের ভেবে দেখতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আজ পৃথিবী উত্তপ্ত—মধ্যপ্রাচ্য ও ইউরোপে বোমা হামলায় পরিবেশ ধ্বংস হচ্ছে। আমাদের দেশেও তেমন ষড়যন্ত্র হতে পারে। তাই সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off