1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর বিএনপির সাংগঠনিক ১০নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা।  ধানের শীর্ষের পক্ষে ভোট করায় রেমিটেন্স যোদ্ধাকে সাজানো হয়েছে মাদক ছিনতাইকারী –  প্রতিবাদ ও ব্যাখ্যায় কবির হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ৩নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ  হ্নীলা উত্তর শাখা বিএনপির সাংগঠনিক ৩নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত মাদ্রাসার মান উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার    দীর্ঘ ৫০ বছর পর ভবন পেল টেকনাফের ঐতিহ্যবাহী রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা  প্রাইভেটকার জব্দ ৪কোটি টাকার ইয়াবা সহ যুবক আটক  মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা 

হ্নীলা উত্তর বিএনপির সাংগঠনিক ১০নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা। 

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার সাংগঠনিক ১০নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২১জুন ) সন্ধায় হ্নীলা উত্তর বিএনপির আহবায়ক শাকের আহমদ ও সদস্য সচিব ডাক্তার নুরুল আজিম সোহেল এর সাক্ষরিত এক সংবাদে তা নিশ্চিত করা হয়েছে। উক্ত কমিটিতে আলী আহমদ আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন, সম্মানিত সদস্য জালাল উদ্দীন, যুগ্ম আহবায়ক যথাক্রমে নুর আহমদ, আমির হোসেন, জাফর আলম, শাহাব মিয়া, বাদশা মিয়া ও সদস্য সচিব কামাল হোসেন কে ঘোষণা করা হয়।

উক্ত কমিটি আগামীতে ওই ওয়ার্ডে  বিএনপির সংগঠন কে শক্তিশালি ও গতিশীল করতে কাজ করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, হ্নীলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে, জসিম উদ্দিন, জামাল হোসাইন, নুরুল আলম, আবু বক্কর আল মাসুদ, জুবায়ের ওসমান, মনিরুল ইসলাম, সদস্য হাজী ফরিদ, শামসু আলম সহ অনেকেই।

তবে কমিটি ঘোষণার আগে সাংগঠনিক ১০নং ওয়ার্ডের বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বর্তমান হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আহবায়ক কমিটি।

এক বক্তব্য আহবায়ক শাকের আহমদ ও সদস্য সচিব ডাক্তার নুরুল আজিম সোহেল জানান, সরকারের চলমান সাংগঠনিক কার্যক্রম কে তৃণমূল পর্যায় ছড়িয়ে দিতে এবং শক্তিশালী করতে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির পক্ষ থেকে ২য় ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি উক্ত কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিক ১০নং ওয়ার্ডে উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর হাত কে শক্তিশালী করতে কাজ করবেন।

উল্লেখ্য কমিটি ঘোষণার আগে সাংগঠনিক ১০ নং ওয়ার্ডের গঠন কল্পে স্থানীয় বিএনপি নেতা- কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!