
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাংগঠনিক ৫নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধায় হোয়াব্রাং নূরানী মাদ্রাসার হল রুমে তা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক ৫নং ওয়ার্ডের সভাপতি বদি আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন হ্নীলা উত্তর বিএনপির আহবায়ক শাকের আহম্মদ, বিশেষ বক্তার বক্তব্য দেন সদস্য সচিব ডাক্তার নুরুল আজিম সোহেল। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয় যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক যথাক্রমে মাস্টার জামাল হোসাইন, নুরুল আলম, মনিরুল ইসলাম, বিএনপির নেতা ইলিয়াস মিন্টু সহ অনেকেই।
অনুষ্ঠান শেষে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বদি আলম আহবায়ক, মোঃ আলী সিনিয়র যুগ্ম আহবায়ক, সালামত উল্লাহ, মোহাম্মদ নুর, আব্দুর শুক্কুর, মোঃ জসিম, জাফর আলম, মোঃ ইসমাইল, আব্দুর রহিম, মোহাম্মদ সেলিম কে যুগ্ম আহবায়ক, নুরুল আলম সম্মানিত সদস্য এবং মোহাম্মদ রফিকুল ইসলাম লালু কে সদস্য সচিব ঘোষণা করা হয়।
এতে বক্তারা বলেন, আগামী দিনে কক্সবাজার -৪ উখিয়া টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী ও বিএনপি সরকারের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে আপনাদের। পাশাপাশি কেউ যেন বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করতে না পারে সে বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে।
copy off
Leave a Reply