1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত 

রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শেখ রাসেল, টেকনাফ

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ত্রীর মৃত্যুর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে স্বামীরও মৃত্যু হয়েছে।

 

মৃত ব্যক্তির ছেলে পুলিশ সদস্য কামাল। পরিবারের সদস্য ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রথমে কামালের মা রাতে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই, মাত্র প্রায় ১৪ ঘণ্টার ব্যবধানে তাঁর বাবারও মৃত্যু হয়।

 

পরপর বাবা-মাকে হারিয়ে চরম শোকের মধ্যে পড়েছেন পুলিশ সদস্য কামাল ও তাঁর পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রঙ্গিখালীর পরিবেশ।

 

একসঙ্গে দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর পর স্বামীরও মৃত্যু হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। স্বজন ও স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

 

স্থানীয়রা জানান, বাবা-মায়ের এমন পরপর মৃত্যু পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। বিশেষ করে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনকে হারানোর ঘটনায় স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

 

মরহুম দম্পতির রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

এদিকে মা-বাবা দু’জনকে হারিয়ে পুলিশ সদস্য কামাল জানান – আজ বিকাল ১২:০৫ মিনিটের সময় দুনিয়ার সফর শেষ করে আমার ‘বাবা’ও মহান আল্লাহর জিম্মায় চলে গেছে, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। (মায়ের মৃত্যুর ১৪ ঘন্টার পর বাবার মৃত্যু)

হে আল্লাহ, আমার বাবা আর মা’কে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমীন। আজ বাদে মাগরিব রংগী খালি দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off