1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

টেকনাফ উপজেলার বেকার ও প্রশিক্ষণপ্রত্যাশী যুবদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আজ উপজেলা শিল্পকলা একাডেমি, টেকনাফে দ্বিতীয় ব্যাচের “স্থানীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত যুবদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে প্রবেশাধিকার বৃদ্ধি” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এক্টিভিস্তা টেকনাফ টিম এর আয়োজনে, যুব উন্নয়ন অধিদপ্তর এর সার্বিক কারিগরি সহযোগিতায় এবং শেড এ৪টি প্রকল্প ও অ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য ৬৮ জন যুব আবেদন করেন এবং ৬৮ জন যুব সরাসরি উপস্থিত হয়ে হার্ডকপি আবেদন ও নিবন্ধন সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জনাব এস. এম. অনিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যক্ষ, টেকনাফ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ; উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হোমায়ুন কবির; এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সোহরাব হোসাইন। অনুষ্ঠানে এক্টিভিস্তা টেকনাফ টিম এর সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোজেক্ট অফিসার তাসলিম উদ্দিন এবং কার্যক্রমের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আবদুল্লাহ।

যুবদের জন্য মৌলিক কম্পিউটার, ইলেকট্রিক্যাল, উদ্যোক্তা উন্নয়ন, প্রাণিসম্পদ, মৎস্য, কৃষি এবং জাপানি ভাষা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে জানানো হয়, আবেদনকারী ৬৮ জন যুবকেই আগামী অক্টোবরের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার জনাব আনিক চৌধুরী পূর্ববর্তী ব্যাচের ৯০ জনসহ বর্তমান ৬৮ জন যুবের আবেদনকৃত বিষয়ে প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। টেকনাফ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ দ্রুত শুরু করার বিষয়ে সহযোগিতার কথা জানান এবং কৃষি দপ্তর কৃষিভিত্তিক প্রশিক্ষণে সহযোগিতার আশ্বাস দেয়।

এই উদ্যোগের মাধ্যমে টেকনাফের বেকার ও প্রশিক্ষণপ্রত্যাশী যুবদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ তৈরিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off