1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড

টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭৭ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ :

 

কক্সবাজারের টেকনাফে চরম দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকসহ ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার জেরে স্কুলে তালা ঝুলছে, বিপাকে পড়েছে শত শত কোমলমতি শিক্ষার্থী।

 

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ।

 

বিভাগীয় মামলার আওতায় আসা শিক্ষকরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদ এবং লাতুরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তারসহ দুই বিদ্যালয়ের আরও ৬ শিক্ষক।

 

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় দুটিতে দীর্ঘদিন ধরে শিক্ষকরা অনুপস্থিত থাকেন এবং শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকে বলে অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর দুই বিদ্যালয়ের ১১ জন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।

 

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী সরেজমিনে বিদ্যালয় দুটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ে কোনো শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীকে পাননি। শ্রেণিকক্ষগুলোও তালাবদ্ধ অবস্থায় ছিল।

 

পরে তদন্তে দেখা যায়, ১১ জনের মধ্যে ৩ জন শিক্ষক বৈধ ছুটিতে ছিলেন। তাদের বাদ দিয়ে দুই প্রধান শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় বিভাগীয় মামলা করা হয়।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, “দুই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তে যাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় মামলা হয়েছে।

 

টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ বলেন, “প্রথমে ১১ শিক্ষককে শোকজ করা হয়েছিল। তদন্তের পর ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে স্কুলে তালা থাকায় পাঠদান বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। দ্রুত শিক্ষকদের শাস্তি ও স্কুলে পাঠদান চালুর দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off