1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজারে বিএমএসএফ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা বিএমএসএফ এর উদ্যোগে বৃক্ষ রোপন ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়।

বৃহস্পতিবার (১৫জুলাই) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার আয়োজনে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালিত হয়। বিকাল ৫ টায় বিএমএসএফ কক্সবাজার জেলার অস্থায়ী কার্যালয়ের পাশে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃক্ষ রোপন অভিযান ও বিএমএসএফ কক্সবাজার জেলা অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। উক্ত অনুষ্ঠান সরাসরি লাভ প্রচার করা হয় দৈনিক বাংলা পত্রিকা কক্সবাজার পাঠক ফোরাম গ্রুপে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি দৈনিক রূপালী সৈকতের প্রকাশক ও সম্পাদক সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী। লাইভ সম্প্রচারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সিঃ সহসভাপতি ফরিদুল আলম শাহীন, আবদুর রাজ্জাক, সহ সভাপতি আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, সহ সম্পাদক মোঃ ইসমাইল শাহ, সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, অর্থ সম্পাদক জাহেদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক শেখ সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল হাসান মামুন, সাংস্কৃতিক সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া পূণ্য, নির্বাহী সম্পাদক মুকিম খাঁন, করিম উল্লাহ কলিম, এন আলম সিকদার, সাধারণ সদস্য, জাহেদ, ফরিদুল আলম, প্রমুখ।

অনুষ্ঠানের সমাপ্তির আগে দেশের সার্বিক অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত ও সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ।

নেতৃবৃন্দরা বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী আদায়ের সংগ্রামে সকল সদস্যদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান সভাপতি ফজলুল কাদের চৌধুরী। তিনি আরো বলেন বাংলাদেশে বিএমএসএফ একমাত্র সংগঠন দলমত নির্বিশেষে সকল নির্যাতিত সাংবাদিকদের পক্ষে সর্বদা সোচ্চার থাকেন। তাই বিএমএসএফ হল নির্যাতিত সাংবাদিকদের একমাত্র আশ্রয়স্থল। আগামীতে জেলার প্রতিটি উপজেলাতে বিএমএসএফ কে আরো সংঘটিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!