1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

টেকনাফে যুব-নেতৃত্বে লবনাক্ত জমিতে ধান চাষ বিষয়ক প্রচারণা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫৮০ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে যুব-নেতৃত্বে লবনাক্ত জমিতে লবন সহনশীল ধান চাষ বিষয়ক প্রচারণা এবং এডভোকেসি সভার আয়োজন করেছে শাহ পরীর দ্বীপ যুব সংগঠনের সদস্যরা।

গত ১৯ মার্চ উপকূলীয় শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার এলাকায় এ প্রচারনা সভা অনুষ্টিত হয়।

এ সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন এবং ইউপি সদস্য রেজাউল করিম, শেড প্রকল্প সমন্বয় কারী বদিউল আলম,

ইন্সপাইরেটর একশন এইড জেবা হুমাইরাসহ স্থানীয় লবনচাষী এবং যুব সংগঠন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় শুরুতেই যুব সংগঠন এর সদস্যরা উপস্থিত সকলের সাথে সভার প্রতিপাদ্য তুলে ধরেন এবং উপস্থিত কর্মকর্তা দের অনুরোধ করেন সরকারি উদ্যোগে লবন সহনশীল ধান চাষ সম্পর্কে এলাকার লবনচাষীদের জানানো এবং বীজ সহ আরো অন্যান্য সাহায্য প্রদানের ব্যবস্থা করার৷

এ সময় উপ-সহকারী কৃষি অফিসার শফিউল আলম লবন সহনশীল ধান কোনগুলো, কিভাবে সেগুলো চাষ করা যায়, কিভাবে কৃষি অধিদপ্তর থেকে সেবা পাওয়া যায়, কি কি সেবা পাওয়া যায়, হেল্পলাইন নাম্বার এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি উপস্থিত সকলকে কৃষি অফিস থেকে সেবা গ্রহণের আহবান জানান।

এছাড়া সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তরুনরা কিভাবে প্রশিক্ষণ পেতে পারে, কেন প্রশিক্ষণ নেয়া জরুরি এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভায় ইউিপ সদস্য রেজাউল করিম বলেন, অংশগ্রহণকারীদের কৃষিবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ নিতে এবং নিজেদের দক্ষ করে গড়ে তুলতে আহবান জানান। এর পাশাপাশি আগ্রহী চাষীদের জন্য তিনি নিজ উদ্যোগে প্রশিক্ষণ এর ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off