1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে। 

১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপন করবেন ছাত্রলীগ

  • আপডেট সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে ১০ দিনে পাঁচলাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাড়া, পরিবেশ দিবস-২০২৪ কে সামনে রেখে এককোটি গাছ লাগিয়ে গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে সংগঠনটি।

শনিবার (২০ এপ্রিল) রাতে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির শীর্ষ এই দুই নেতা জানান, আগামী এপ্রিল মাসের ২১ থেকে তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করা হবে।

কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করার জন্য সংগঠনটির নেতাকর্মীদের আহ্বান জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও মানুষের প্রতিটি প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে দ্বিধাহীনভাবে, নিঃশঙ্কচিত্তে, সর্বাগ্রে। জলবায়ু পরিবর্তনজনিত যে কোনো সংকট থেকে সমাধানের অন্যতম উপায় বৃক্ষরোপণ। প্রতিবছর নিয়মিতভাবে ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। পরিবেশ দিবস-২০২৪ কে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা করেছে।

এ ছাড়া রোপণকৃত গাছে নিয়মিত দেওয়া, নিয়মমাফিক পরিচর্যা করার পাশাপাশি বৃক্ষরোপণের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করার নির্দেশনা দেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!