1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি 

সাংগঠনিক নির্দেশনায় জরুরি বার্তা দিল ছাত্রলীগ

  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

ছাত্রলীগের নতুন কমিটি গঠনে জীবনবৃত্তান্ত আহ্বানের সময় চাঁদা নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২৪ এপ্রিল) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ বার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা সমমর্যাদার ইউনিট বা সরাসরি কেন্দ্র নিয়ন্ত্রিত মেডিকেল কলেজ, কলেজ ও অন্যান্য ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মূল্যমান/মনোনয়ন ফি/চাঁদা আদায়/নির্ধারণ করা যাবে না।

এছাড়া বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ও অন্যান্য ইউনিট তাদের অধিনস্ত ইউনিট এবং উপজেলা, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও অন্যান্য ইউনিট তাদের অধিনস্ত কোনো ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য এমন নির্দেশনা দেয় এই ছাত্র সংগঠনটি।

এতে সবশেষে উল্লেখ করা হয়, ‘নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off