1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ করলেন হ্নীলা ফুলের ডেইল ব্রাদার্স ইউনিটির ফুটবল ক্লাব

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

শেখ রাসেল, টেকনাফ

 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে অতিবৃষ্টির প্রভাবে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বাড়ি-ঘর পানিতে তলিয়ে যাওয়ায় ওইসব এলাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক পরিবারে এখনো উনুনে আগুনে জ্বলেনি। 

 

শুক্রবার (২১ জুন) সকাল থেকে হ্নীলা ফুলের ডেইল ব্রাদার্স ইউনিটি ফুটবল ক্লাবের উদ্যোগে প্লাবিত এলাকা উপজেলার হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকার ২’শত পানিবন্দি অসহায় পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

হ্নীলা ব্রাদার্স ইউনিটি ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা কুরবান আলী ও সভাপতি বনি আমিনের নেতৃত্বে ওই মানবিক কাজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম, ব্রাদার্স ইউনিটি ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর, জামসেদুল করিম

জাবেদ ইকবাল ইমু সহ সংগঠনের সদস্যবৃন্দ।

 

হ্নীলা ব্রাদার্স ইউনিটি ফুটবল ক্লাবের সভাপতি বনি আমিন বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্রান্তিকালে সাধ্যানুযায়ী সহযোগিতা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

হ্নীলা ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে৷ আমাদের ইউনিয়নেও বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের বাড়িঘরে পানি ঢুকে বাসের অযোগ্য হয়ে গেছে। সাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছিল। পানিবন্দি মানুষের মাঝে হ্নীলা ফুলের ডেইল ব্রাদার্স ইউনিটি ফুটবল ক্লাবের এ উদ্যোগটি সত্যি প্রশংসনীয়।

 

উল্লেখ্য, ভারী বর্ষণে হ্নীলা ইউনিয়নে ১২ গ্রামের ৪ হাজারের বেশি পরিবার পানিবন্দি ছিল। এসব গ্রামের চলাচলের রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূলত সীমান্ত সড়কের স্লুইচ গেইট থেকে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢল পর্যাপ্ত পরিমাণে বের হতে না পারায় এসব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off