1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ

সেন্টমার্টিন সাগর পাড়ে হাত-পা বাঁধা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি।

সেন্টমার্টিন সাগর পাড়ে হাত-পা বাধা অবস্থায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে সেন্টমার্টিন উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন সাগর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল বড়ুয়া।

তিনি বলেন, ১৯ ডিসেম্বর সকালে সেন্টমার্টিন উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন সাগর পাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের পরনে ছিল জিন্স প্যান্ট ও শরীরে গেঞ্জি এবং রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি হিমেল বড়ুয়া।

দ্বীপের স্থানীয় বাসিন্দার মাহবুবুর রহমান জানান, সকালের সেন্টমার্টিন উত্তরপাড়া কবরস্থান সংলগ্ন সাগর পাড় থেকে একটি অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে এমন সংবাদ শুনেছি। পরে লাশটি পুলিশ উদ্ধার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off