1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে কোস্টগার্ড ও র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার আটক ৫

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের পৃথক দুটি যৌথ অভিযানে ২লাখ ১০ হাজার পিস ইয়াবা’সহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফের‌ বাসিন্দা শফি (১৭), শফিউল্লাহ (৪৬), বশির আহমেদ (৩৫), রফিক (২৪) এবং মঞ্জুর আলম (৩০)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্য রাতে পৃথক দুটি অভিযানে সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ ৫জনকে আটক সহ একই ইউনিয়নের খুড়ের মুখ এলাকায় বস্তায় বন্দি ২লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সিয়াম-উল হক।

তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোমবার সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ মধ্যরাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও র‍্যাব-১৫ সিপিসি-১ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে সন্দেহজনক ইঞ্জিন চালিত একটি কাঠের বোট তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরো বলেন, পাশাপাশি অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ৩টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং খুড়ের মুখ এলাকায় কোস্ট গার্ড ও র‍্যাবের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশি করে অভিনব কায়দায় রশি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে অর্ধ নিমজ্জিত একটি বস্তা হতে ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় বোটে অবস্থানরত মাদক কারবারিরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাঁতার কেটে তীরে উঠে পালিয়ে যায় বলে জানিয়েছেন।

জব্দকৃত সকল ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off