1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ

হ’ত্যা’র পর নিজ মেয়ের লা’শ খালে ফেলে দেন ঘা’ত’ক পিতা!

  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক*

 

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনার পাড়ায় হত্যার পর নিজ কন্যা শিশুর লাশ খালে ফেলে দেওয়ার মতো এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। শনিবার (০৫ জুলাই) ১০ টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় আমান উল্লাহ (৪০) নামের এক ব্যক্তি প্রথমে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে কাছে আসা চার বছর বয়সী শিশু কন্যাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। ঘাতক আমান উল্লাহ ওই এলাকার মৃত নুরুল আলমের পূত্র।

 

পরে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মেয়ের নিথর দেহ নিকটস্থ মনখালী খালে ফেলে দেন ঘাতক পিতা। এসময় মারধরের শিকার স্ত্রী কিছুটা সুস্থ হয়ে স্থানীয় দোকানদার ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিবরণ দিলে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ইনানী পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

 

খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্যোগ সরকার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘাতক পিতাকে আটক করেন। পুলিশের উপস্থিতিতে আমান উল্লাহ হত্যার দায় স্বীকার করে বলেন, মদ, ইয়াবা ও গাঁজা সেবন করে মাতাল অবস্থায় স্ত্রীকে পেটানোর পর মেয়েকে হত্যা করেছে বলে জানান।

 

এ ঘটনায় পুরো এলাকায় শোক, ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। শিশু হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে রেখে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন জানিয়েছেন, ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off