1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

টেকনাফে আরো এক করোনা রোগী : সনাক্ত-০২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ১১২৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী/মোঃ শেখ রাসেল
কক্সবাজারের টেকনাফে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্যাম্পল টেস্ট রিপোর্টে ‘পজেটিভ’ আসা টেকনাফের দ্বিতীয় করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত রোগী।
তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হারাঙ্গ্যাঘোনা এলাকার মৃত আলী হোসেন ছেলে মোহাম্মদ ইদ্রিস (৪০)। সে ৩ মাস আগে তাবলীগে গিয়েছিলেন ১০ দিন আগেবাড়ি ফিরেন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়–য়া বলেন গতকাল ৫৩ জনের নমুনা পরিক্ষায় টেকনাফের একজনের পজেটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিকেল ৩ টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম সরকারি এ্যাম্বুলেন্সসহ তার বাড়ির উদ্দ্যেশে রওয়ানা দিয়েছে।
এব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান- আমাদের স্বাস্থ্য টিম করোনা রোগীর যাতায়াত রিপোর্ট নেওয়া, বাড়ি লকডাউন করা, পরিবারের সদস্যদের কোয়ারান্টাইনে রাখা, তাকে চিকিৎসার জন্য আইসোলেশনে নিয়ে আসা সহ প্রয়োজনীয় জরুরি সব উদ্যোগ নেবেন।
উল্লেখ্য, এনিয়ে টেকনাফে দুইজনের করোনা সনাক্ত হয়েছে। গত ১৯ এপ্রিল টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার ঢাকা কাওরান বাজার ফেরত আম ব্যবসায়ী মোঃ হোছনের করোনা পজেটিভ আসে। সে বর্তমানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলনে সুস্থ হওয়ার পথে আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off