1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

শক্তিশালী চকরিয়া কে হারিয়ে টেকনাফ উপজেলা ফুটবল একাদশ ০১ গোলে বিজয়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ ইং প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলায় শক্তিশালী চকরিয়া উপজেলা ফুটবল একাদশ কে হারিয়ে ১ গোলে বিজয় অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছে টেকনাফ উপজেলা ফুটবল একাদশ। বুধবারের ( ৩ সেপ্টেম্বর) বিকাল কক্সবাজার জেলা বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টা ১ মিনিটে রেফারির লম্বাবাশির মধ্য দিয়ে শুরু হয়ে প্রথমার্ধের খেলায় কোন পক্ষ কাউকে গোল করতে পারেনি। পরে হাফ টাইম শেষে দ্বিতীয়র্ধের খেলা শুরুর ১০ মিনিটের মাথায় টেকনাফ উপজেলা ফুটবল একাদশের ৮ নং জার্সিদারি খেলোওয়াড় ইফতির হেডে ১ গোলের ব্যবধান হয়ে যায়। পরে খেলা শেষ পর্যন্ত চকরিয়া উপজেলা ফুটবল একাদশ ওই গোলটি পরিশোধ করতে পারেনি। সময় শেষ হলে রেফারি লম্বা বাশি দিয়ে খেলা শেষ করেন এবং টেকনাফ উপজেলা ফুটবল একাদশ ১ গোলে বিজয় অর্জন করেন । উক্ত খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন টেকনাফ উপজেলা ফুটবল একাদশের ৬ নং জার্সিদাধি খেলোয়াড় মোহাম্মদ কাইসার। খেলা শেষে টেকনাফের হাজার হাজার দর্শক আনন্দে উল্লাসে ফেটে পড়ে ।

এ বিষয়ে টেকনাফ উপজেলা ফুটবল একাদশের দর্শক মোহাম্মদ আলম জানান, আমাদের টেকনাফ উপজেলা ফুটবল একাদশ অনেক ভাল খেলেছে। আমাগীতে আমরা চ্যাম্পিয়ন হওয়ার আশা করছি।

টেকনাফ উপজেলা ফুটবল একাদশের টিম ম্যানাজার জামাল উদ্দিন জানান, এবারে কক্সবাজার জেলা প্রশাসক ফুটবল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খুব সুন্দর করে
সকলকে গুরুত্ব দিয়েছে টিম সাজিয়েছি। এবারের শিরোপা আমরা আশা করছি।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন জানান, টেকনাফ উপজেলা ফুটবল একাদশের বিজয় মানে টেকনাফ বাসীর বিজয়। আমরা সকলে আনন্দিত, আমি টেকনাফ উপজেলা টিম কে ধন্যবাদ জানায়। আমাগীতে তারা যেন উক্ত টুর্নামেন্টে শিরোপা আর্জন করতে পারে সে কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off