1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক:

​টেকনাফ উপজেলার সাবেক দুইবারের চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাবরাং ইউনিয়নের সাধারণ মানুষ ও স্থানীয় তরুণ সমাজ।

​রবিবার (১লা মার্চ) বিকেলে টেকনাফের সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোয়াংছড়ি পাড়ায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান জাফর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাশেম সিআইপি, সহ-সভাপতি আলম মেম্বার, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ভাতিজা হাসান বান্না, টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, ব্যবসায়ী দিদার মিয়া ও ব্যবসায়ী সিয়াজ মিয়া, তরুণ নেতা সাইফুল-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আহমদ বলেন,​”সাধারণ মানুষের এই ভালোবাসা আমাকে আবেগাপ্লুত করেছে। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা সবাই মিলে একটি সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই।”

​বক্তব্য শেষে উপস্থিত সকলে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!