1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা

২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক 

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে ৫ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীর চক্রের ২ জন সদস্য কে আটক করেছে র‌্যাব-১৫। আটকেরা হলেন, মিয়ানমারের ফর্তু থানার পিন্ডিসং জেলার আব্দুল আলীর ছেলে করিম আলী(৩২), মংডু জেলার রাখাইন প্রদেশের সৈয়দ হোসেনের ছেলে হাসান আরাফ(৪৪)।

রবিবার (২ আগস্ট) দুপুরে কক্সবাজার র‍্যাব ১৫ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান সাক্ষরিত এক সংবাদে তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় বিদেশি নাগরিক মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে মাদক নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী পথে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে এবং বাংলাদেশী মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট নিয়ে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় জনৈক মৃত নাজির আহম্মেদ এর মাছের ঘেরের দক্ষিণ পাশের ফজল করিমের ধানের ছড়া খালের কাঁচা মাটির রাস্তার উপর অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ভোরে চৌকস আভিযানিক দলটি উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যগণ ২জন ব্যক্তিকে দৌড়াঁইয়া আটক করতে সক্ষম হয়। তাদের সাথে থাকা দুইটি বস্তার মধ্যে মোট ৫ লাক্ষ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যাহা যথাযথভাবে জব্দ করা হয়। যার  আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। ধৃত ব্যক্তিদ্বয়দের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।

এছাড়াও গতকাল ১ আগস্ট বিকালে অপর একটি অভিযানে র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় এবং উক্ত ঘটনায় টেকনাফ থানায় হস্তান্তরের পর আইনি কার্যক্রম সম্পাদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off