1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে

​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক, টেকনাফ ৭১

 

উচ্চশিক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের টেকনাফের সুযোগ্য সন্তান তরিকুল ইসলাম বকুল। চীনে ‘Civil Engineering’ (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিষয়ে মাস্টার্স করার জন্য স্টাইপেন্ডসহ মর্যাদাপূর্ণ ‘Type-A Fully Funded Scholarship’ অর্জন করেছেন তিনি।

 

​বকুল টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ‘কক্সবাজার বার্তা’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের জ্যেষ্ঠ পুত্র।

 

​শিক্ষাজীবনে শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখে আসা তরিকুল ইসলাম বকুল পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক কনফারেন্স ও গবেষণা কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এর বাইরে বিভিন্ন এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিসে (সহশিক্ষা কার্যক্রম) অংশ নিয়ে অর্জন করেছেন ১৩টিরও বেশি সনদ।

 

​নিজের এই বড় সাফল্য ও অর্জনকে প্রয়াত পিতার স্মৃতির প্রতি উৎসর্গ করে বকুল বলেন, “বাবা সারাজীবন যে আদর্শ নিয়ে বেঁচে ছিলেন, তা ধারণ করেই পথ চলছি। বাবার স্বপ্ন আর প্রেরণাই আজ আমাকে এতদূর নিয়ে এসেছে।”

 

​চীনে উচ্চশিক্ষার এই যাত্রা প্রসঙ্গে তিনি আরও জানান, নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করে ভবিষ্যতে দেশ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করাই তাঁর মূল লক্ষ্য। নতুন এই পথচলার জন্য তিনি সবার কাছে দোয়া ও আন্তরিক শুভকামনা জানিয়েছেন।

 

​উপকূলীয় সীমান্ত শহর টেকনাফের এক তরুণের এমন আন্তর্জাতিক গৌরবময় অর্জন পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি পুরো টেকনাফবাসীর জন্য বয়ে এনেছে এক বিপুল আনন্দ ও গর্ব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off