1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে

এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

টেকনাফের  হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার মোহাম্মদ কাউছার অপহরণের শিকার হয়েছেন। সে লেদা এলাকার মৃত নাদির হোছনের ছেলে। বর্তমানে সে পরিবার সহ রঙ্গিখালী জুম্মাপাড়া বসবাস করছে বলে জানিয়েছেন এলাকা বাসী। তাহার দুই ছোট শিশু সন্তান রয়েছে। অপহৃত ভিকটিম মোহাম্মদ কাউচারের পরিবার জানায়, গত কাল বুধবার দুপুরে তিনি প্রতিদিনের মত টমটম নিয়ে ভাড়া চালাতে বের হয়। কিন্তুু রাত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারে সন্দেহ হয়। পরে অপেক্ষা করতে করতে হঠাৎ সকালে বাড়িতে মোবাইল ফোনে যোগাযোগ করে তাহার মুক্তির জন্য ৫ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। পাশাপাশি দাবি কৃত টাকা দিতে না পারলে তাকে প্রাণে মারার হুমকি দেন। তাকে জীবিত উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন পরিবার।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী জানান, অপহৃত ভিকটিম কে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। পাশাপাশি অপহরণ বন্ধে অপহরণ কারিদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে স্থানীয়দের সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে টেকনাফ মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, ভিকটিম পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে উদ্ধারে কাজ করছি। পাশাপাশি তিনি কি অপহরণ হয়েছেন নাকি কোন কারণে কেউ আটকে রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off