1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

শেখ রাসেল,টেকনাফ

 

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টেকনাফ মডেল থানার উদ্যোগে হ্নীলা স্টেশনে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) বিকেলে হ্নীলা স্টেশনে আয়োজিত এ কর্মসূচিতে পুলিশ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।

 

এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা উত্তর বিএনপির আহ্বায়ক শাকের আহমদ, দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সদস্য সচিব ডা. নুরুল আজিম সোহেল, দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার জামাল উদ্দিন, এসআই সঞ্জয়, এসআই শুভ, সাবেক সভাপতি আবছার কামাল নোবেল, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল, যুবদলের আহ্বায়ক হারুন রশিদ প্রভাত, সদস্যসচিব আব্দুল্লাহ বিন কাদের, এএসআই কবির, মিজানুরসহ অনেকে।

 

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না,এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 

পরে মাদকবিরোধী র‍্যালিটি হ্নীলা স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off