1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক;

 

সঠিক ও সত্য ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অনলাইন নিউজে অপপ্রচার ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের ৯ নং ওয়ার্ড সভাপতি রাশেদুল ইসলাম।

 

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমার দাদার ওয়ারিশি জমি নিয়ে আমার বাবা ও চাচাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। পারিবারিক এই বিরোধে আমি ন্যায়ের পক্ষে সঠিক প্রতিবাদ করতে গিয়েছিলাম। কিন্তু সেটিকেই পুঁজি করে একটি মহল আমাকে ‘বাহিনী প্রধান’ হিসেবে সাজিয়ে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।

 

তিনি বলেন, “সত্যের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে যদি বাহিনী প্রধান হতে হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি সত্যের পক্ষে প্রতিবাদ করার সাহস পাবে না।”

 

তিনি আরও বলেন, “গত ৭ অক্টোবর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় প্রকাশিত সংবাদে আমাকে জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই। প্রতিবাদ করতে গেলে যদি বাহিনী প্রধান হতে হয়, তাহলে ন্যায় বিচার কোথায়?”

 

রাশেদুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহল পূর্ব শত্রুতার জেরে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

 

তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রচার না করার অনুরোধ জানান এবং মিথ্যা সংবাদ সংশোধনের দাবি জানান। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

 

একই সাথে তিনি টেকনাফ উপজেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off