1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার দুদকের পিপি হলেন টেকনাফের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কক্সবাজার দুদকের পিপি হলেন টেকনাফের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী।

 

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (যুগ্ম জেলা ও দায়রা জজ) নাসিমা তালুকদার মুনমুন স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

 

নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই টেকনাফসহ কক্সবাজার জেলার আইনজীবী মহল ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

 

স্থানীয়রা জানান, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী দীর্ঘদিন ধরে সুনাম ও নিষ্ঠার সাথে আইন পেশায় কাজ করে আসছেন। তিনি হ্নীলার একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তার মতো একজন দক্ষ ও সৎ আইনজীবীকে পিপি হিসেবে পাওয়ায় কক্সবাজারে দুদকের মামলা পরিচালনায় গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

তার এ নিয়োগে টেকনাফের হ্নীলা ইউনিয়নবাসী গর্বিত বলে জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা তার সফলতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off