1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

“বৃষ্টির দিনে”এ কে এম, কামাল হোছাইন|টেকনাফ৭১

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৬৩১ বার পড়া হয়েছে

বৃষ্টির দিনে” 
(এ কে এম, কামাল হোছাইন)
~~~~~~~~~~~~~~~~~~~~~~
বৃষ্টির দিনে, আনমনে দাঁড়িয়ে আছি-
জানালার পাশে,
হাজারো স্মৃতি লুকিয়ে আছে এই বৃষ্টি
প্রবাহের মাঝে।

বৃষ্টির দিনে, আম- কুড়ানো কত যে
ছিলো আনন্দ,
গাঁয়ের মধুমাখা সেই দিনগুলো আজ
রুপকথার গল্প।

বৃষ্টির দিনে, শিউরে ওঠে দুরন্ত-পনার
সুস্বর শৈশব,
সারাদিন বৃষ্টিতে ভিজে ঘরে ফেরা হয়
সন্ধ্যা- বেলায়।

বৃষ্টির দিনে, শিউরে ওঠে মাছ শিকারের
বিচিত্র কথা,
সন্ধ্যা- বেলায় ঘরে ফিরে মায়ের মুখে
বকাবকি শুনা।

বৃষ্টির দিনে, রাখাল হয়ে সারাদিন মাঠে
ফসল ফলানো,
বাবা’র সাথে স্মৃতি বিজড়িত সেই দিন
হবেনা আর দেখা।

বৃষ্টির দিনে, গাঁয়ের চারদিকে খাল-বিলে
থৈথৈ পানি,
কাপড় বইপত্র ভিজে পাঠশালা যাওয়া
বিলম্ব করে।

বৃষ্টির দিনে, দুরন্ত- শৈশবের দিনগুলো
আজও নয়নে ভাসে,
গাঁয়ের সবাই হাতে- হাত মিলিয়ে ধরে
রাখি মোদের ঐতিহ্য।
_____________________________
তারিখঃ- ১৮/০৫/২০২০ ইংরেজী
 এ কে এম, কামাল হোছাইন।
 বাংলাদেশ পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!