1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

কাউন্সিল বকুলের প্রচেষ্টায় পৌরসভায় সাড়ে ৭শ কর্মহীন পেল প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৫৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার পৌরসভার ১০, ১১, ১২ নং ওয়ার্ডের সাড়ে ৭শ কর্মহীন দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) কক্সবাজার শহরের গোলচত্তর মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

স্থানীয় সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর নাছিমা আক্তার বকুলের একান্ত প্রচেষ্টায় এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে স্থানীয় ছাত্র লীগনেতা সহ মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে মেয়র মুজিবুর রহমান বলেন, করোনাকালীন বর্তমান সরকার যেভাবে মানবতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে তা কোন সরকার পারেনি। আগামীতে ও এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

কাউন্সিলর নাছিমা আক্তার বকুল জানান, পৌরসভার ১০, ১১, ১২ নং ওয়ার্ডের কর্মহীন ব্যক্তিদের তালিকা করে ৭৫০ জন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এই ত্রাণ বিতরণ করা হয়েছে।

কাউন্সিলর বকুল বলেন,এই দুর্যোগের সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া চাল ব্যক্তি গত খরচে শ্রমিক দিয় প্যাকেট করেছি।শত কষ্ট হলেও ওয়ার্ডের কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটাই আনন্দের। তিনি আগামীতে মেয়র মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আরও ত্রাণ সহযোগিতা চেয়েছেন হতদরিদ্রদের জন্য।

ত্রাণ সহায়তা পাওয়া মানুষগুলো জানিয়েছে, করোনার এই মহামারীতে সরকারি ত্রাণ সহায়তা না পেলে হয়তো তাদের না খেয়ে থাকতে হতো। প্রধানমন্ত্রী, মেয়র ও কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off