1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বহু জল্পনা কল্পনা শেষে ভাসানচরে পথে রোহিঙ্গারা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৪ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ থেকে
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে উখিয়া কলেজ মাঠ রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে প্রায় ২০টি বাস। তাদের ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে প্রথম পর্যায়ে ১০ বাসে রোহিঙ্গা নিয়ে রওনা হতে দেখা গেছে।
ধারণ করা হচ্ছে, প্রতিটি বাসে ৩০ থেকে ৪০ জনের মতো রোহিঙ্গা রয়েছে। তবে এখনও পর্যন্ত কত পরিবার রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন, তার কোনো সঠিক তথ্য ও পরিসংখ্যান পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বেচ্ছায় যারা ভাসানচরে যাওয়ার জন্য তালিকাভুক্ত রোহিঙ্গা পরিবার গুলোকে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্প থেকে নিয়ে উখিয়া কলেজ মাঠে জড়ো করা হয়।
সেখান থেকে এই পর্যন্ত ১০টি বাস ভাসানচরে উদ্দেশে রওনা দিলেও আরও ১৫ টিও অধিক বাস সেখানে রয়েছে৷ ওই বাসগুলো রোহিঙ্গাদের যে কোনো সময় রওনা দিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোশারফ হোসেন জানান, স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের একটি দল নিয়ে প্রথম ২০টি বাস বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখান থেকে শুক্রবার সকালে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!