1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

টেকনাফে বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে আটক-৫

  • আপডেট সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪৭৯ বার পড়া হয়েছে

টেকনাফে বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৫

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ জন আসামীসহ ৫৭ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ও র‌্যাব-১৫।উপজেলার হোয়াইক্যং ও সাবরাংয়ের শাহপরীর দ্বীপ এলাকা থেকে এই সব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও র‌্যাব-১৫ এর সি.সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্যে নিশ্চিত করেন।

ফয়সল হাসান খান জানান , শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়া ঘাট দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা প্রবেশের সময় ৩ জন পাচারকারীসহ ৫০ হাজার পিচ ইয়াবা জব্দ করে। আটক পাচারকারীরা হলেন শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মৃত মতলবের পুত্র মোঃ ইসহাক (৩৫), মোঃ সিরাজুল হকের পুত্র মোঃ ইয়াসিন(২০), মৃত শরীফের পুত্র আবু বক্কর সিদ্দীক।

অপরদিকে,র‌্যাব ১৫ এর সি.সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান , শুক্রবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৭ হাজার পিচ ইযাবাসহ ২ জন মাদক কারবারীকে আটক করে। আটক মাদক কারবারীরা হলেন, হোয়াইক্যংয়ের খারংখালী এলাকার নবী হোসেনের পুত্র ইউনুছ(২০), মৃত আব্দু শুক্কুরের পুত্র মোঃ ইমান হোছেন(২২)।

উদ্ধারকৃত ইয়াবা ও আসামীদের আইনী পক্রিয়ার শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ও র‌্যাব-১৫।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off