1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে লগডাউনের প্রথমদিনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন! ২৮ মামলায় ২৩ হাজার জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫১৭ বার পড়া হয়েছে

আরাফাত সানি, টেকনাফ

করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো কক্সবাজারে সীমান্ত উপজেলা টেকনাফ উপজেলায়ও চলছে লকডাউনের প্রথম দিন। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, নৌ বাহিনী, পুলিশ, র‌্যাব,বিজিবি ও আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া সাতদিনের সরকারি এই কঠোর ‘লকডাউন’ এর প্রথম দিনের শুরু থেকেই প্রশাসন পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে ও সড়কে ব্যারিকেড দেয়া হয়। লকডাউন চলাকালীন জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে নিষেধ করছেন উপজেলা প্রশাসন।
সকাল থেকেই উপজেলা প্রশাসনের দুইটি টিম লগডাউন বাস্তবায়নে মাঠে দেখা যায়।

একদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী’র নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ একটি টিম টেকনাফ পৌরসভার ও সাবরাং ইউনিয়নে পুরাতন বাস স্টেশন,শাপলা চত্বর, উপরের বাজার, লামার বাজার,গণি মার্কেট সহ সাবরাং বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় লগডাউন অমান্য করে দোকান পাট ও স্বাস্থ্য বিধি না মেনে যানবাহন চালানোর অপরাধে ৩ টি মামলায় ১০হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়। এ সময় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর স্ব-স্ব ইউনিটের কর্মকর্তাগণ।

অপরদিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবুল মনসুরের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটি টিম হ্নীলা বাজার ও সদর ইউনিয়নের বটতলী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ২৫ টি মামলায় ১২ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয় হ্নীলা বাজারের সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাদিক ফুটপাতের দোকান উচ্ছেদের পাশাপাশি লকডাউনে স্ব্যাস্থ বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নিদর্শনা প্রধান করেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার (ওসি অপারেশন) খোরশেদ আলমসহ হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কঠোর লগডাউন বুধবার (৭জুলাই) মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!