1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন 

টেকনাফ উপজেলা বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে নুরুল আলম চেয়ারম্যান

প্রিয় টেকনাফবাসী,

আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আমরা পশু কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি। মানুষে মানুষে মহামিলনের এই মহা-আনন্দের দিন উপলক্ষে আমি আমার প্রাণের টেকনাফ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

প্রিয় টেকনাফবাসী, গতবারের মতো এবারও আমাদের মাঝে এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ-উল-আযহা এসেছে। মহামারি করোনা ভাইরাসের থাবায় বিশ্বজুড়ে লাশের মিছিল আর মানুষের আহাজারি বিরাজ করছে। বাংলাদেশেও এ অদৃশ্য শত্রুর আক্রমণ চরম পর্যায়ে পৌছে গেছে। প্রতিদিনই আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। অনেকে মৃত্যুবরণ করছেন। শিক্ষা-প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি (জরুরী দপ্তর ব্যতিত) সব প্রতিষ্ঠান বন্ধ, দেশের অর্থনীতির অবস্থাও নাজুক।

প্রিয় টেকনাফবাসী,
এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা জনকল্যাণমুখী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। ঘোষণা করেছেন নানা প্রণোদনা। ফলে গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটেছে। আমার বিশ্বাস, করোনা ভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদ-উল-আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। কোভিড-১৯ এর উদ্ভূত দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের ধৈর্য্য, সাহস ও শক্তির প্রয়োজন। আসুন আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের সেই তাওফিক দেন।

প্রিয় টেকনাফবাসী,
ঈদ-উল-আযহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রিয় টেকনাফ উপজেলার প্রতিটি মানুষের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুরক্ষিত থাকুন। দূরত্ব বজায় রেখে ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম সম্পাদন করুন। পরিশেষে সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা- ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে-
নুরুল আলম
চেয়ারম্যান
উপজেলা পরিষদ, টেকনাফ।
সভাপতি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ
টেকনাফ উপজেলা শাখা।

copy off