1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ

আ জ ম নাসির বাদ, চসিক নির্বাচনে মনোনয়ন পেলেন রেজাউল করিম

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫১ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জড়ো হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।
বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। ছাত্রাবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন পূর্বক বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, এবার মোট ১৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়ন ফরম কেনেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, সদস্য হেলাল উদ্দিন চৌধুরী তুফান এবং চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, প্রাক্তন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, মোহাম্মদ এমদাদুল ইসলাম, মোহাম্মদ ইনসান আলী, মোহাম্মদ ইউনুস, প্রবাসী ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, মোহাম্মদ এরশাদুল আমীন, প্রাক্তন সাংসদ মইন উদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, প্রাক্তন কাউন্সিলর রেখা আলম চৌধুরী ও দীপক কুমার পালিত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!