1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

মাশরাফির মত নেতা যদি সবাই হতো :প্রধানমন্ত্রী||টেকনাফ৭১

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২০
  • ৫৩৩ বার পড়া হয়েছে

শুধু ক্রিকেটার হিসেবেই মাশরাফি বিন মুর্তজা নিজ এলাকা নড়াইলের মানুষের সেবায় এগিয়ে এসেছেন অনেকবার। বর্তমানে তিনি নড়াইল-২ আসনে সংসদ সদস্য, সেই হিসেবে দায়বদ্ধতাও বেশি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি এবার মানুষের সেবায় নিজেকে রীতিমত উজাড় করে দিচ্ছেন। নিজ উদ্যোগে করোনাভাইরাস রোগীদের চিকিৎসার্থে মাশরাফি চালু করছেন অ্যাম্বুলেন্স সেবা।

করোনাভাইরাস দুর্যোগের সময়ে মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন নানাবিধ সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নড়াইলবাসী পাচ্ছেন অ্যাম্বুলেন্সের সেবা। ভ্রাম্যমাণ হাসপাতালের পাশাপাশি করোনাভাইরাসের সুচিকিৎসা দিতে মাশরাফির এই উদ্যোগ।

করোনাভাইরাস ছোঁয়াচে রোগ হওয়ায় আতঙ্কিত অনেকেই রোগীর শুশ্রূষায় অপারগ। এমনকি হাসপাতালে যেতেও অনেক রোগীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আগের মত পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স সেবাও। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কাও রয়েছে।

তবে নড়াইলে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বা সংক্রমণের সন্দেহ হলে তাদের সেবা দিবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স। রোগী বহনের কাজে বিনামূল্যে ব্যবহার করা যাবে মাশরাফির উদ্যোগে চালু হওয়া এই অ্যাম্বুলেন্সটি।

শুধু তাই নয়, করোনাভাইরাসের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালেও যুক্ত করা হচ্ছে অতিরিক্ত সংখ্যক চিকিৎসকদের। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী অস্থায়ী হাসপাতালের মাধ্যমে সেবা নিতে পারবেন সাধারণ রোগীরাও।

করোনাভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে নিজ এলাকায় ৫০০ পিপিই বা পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট দিয়েছেন মাশরাফি, যার অর্থায়ন করেছেন নিজেই।

পাশাপাশি নিজস্ব অর্থায়নে নড়াইলের ১২০০ দুস্থ ও অসহায় পরিবারকে পৌঁছে দিয়েছেন খাদ্য সহায়তা। মাশরাফির এসব কার্যক্রমে ভূমিকা রাখছে তারই গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off