1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফ কিছু স্থানে মোবাইল নেটওয়ার্ক সমস্যা: রেজাউল করিম রেজা||Teknaf71 

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২০
  • ৫৮৪ বার পড়া হয়েছে

টেকনাফের কিছু কিছু জায়গার মানুষ নেটওয়ার্ক ভুগান্তিতে আছে দীর্ঘ এক বছর। এমনে ও রোহিঙ্গা বসতি এলাকায় বসবাস, সেখানে আবার নেটওয়ার্ক ভুগান্তিতে খুবই কষ্ঠে যাচ্ছে দিন। দেশের এমন দূর্যোগ কালে খবরা খবর আদান প্রদান করতে খুবই সমস্যায় আছে স্থানীয় জনগণ।

করোনা ভাইরাস যেমন হুমকি, তার চেয়ে বড় হুমকির সম্মুখীন হচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসি বাহিনীর কাছে স্থানীয় জনগণ। প্রতিদিন কাওকে না কাউকে হুমকি দিয়ে চলছে তারাঁ।সেই বিপদের সময় নেটওয়ার্ক বিহীন থাকা খুবই মুশকিল হয়ে পড়ছে, স্থানীয় জনগণদের। যদি কোন সময় আক্রমণ করে বসে সন্ত্রাসী বাহিনীরা,তখন তো আর সে আক্রমণ থেকে রক্ষা পেতে পুলিশ প্রশাসন কে খবর দেওয়ার সুযোগ পর্যন্ত নেই।মাঝ রাতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে,গাড়ি বা কোন স্বাস্থ্য কর্মীকে খবর দেওয়ার মতো সেই সুযোগ প্রযন্ত নেই আমাদের। এমন দূর্যোগময় পরিস্থিতিতে দেশের খবরা খবর জানতে তো একটু নেটওয়ার্ক প্রয়োজন,কিন্তু সেই সুযোগ নেই আমাদের। টানা দুই মাস লক ডাউনে কাটছে আমাদের, সেখানে একটু আপনজনদের খবরা খবর নিতে পারি না, কষ্ঠে যাচ্ছে নেটওয়ার্ক বিহীন লক ডাউনে থাকা।

করোনা ভাইরাস এর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র ছাত্রীরা অনেক কিছু থেকে বন্ঞ্চিত।অনলাইনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্লাস চালু রয়েছে,কিন্তু আমাদের নেটওয়ার্ক বিহীন জায়গার ছাত্র ছাত্রীরা সেই সেবা থেকে বন্ঞ্চিত। পারছে না কোন অনলাইন ক্লাস করতে, পারছে না স্কুলে যেথে। এমন ভুগান্তিতে আছে টেকনাফ উপজেলার মানুষ, হয়তো কিছু জায়গায় নেটওয়ার্ক ব্যাবস্থা আছে, কিন্তু প্রায় সংখ্যক জায়গায় একদম ও নেই। দেশের এমন পরিস্থিতিতে কি একটু নেটওয়ার্ক সমস্যার সমাধান করা যায় না। যাদের জন্য আজ নেটওয়ার্ক বন্ধ তারা তো আর নেটওয়ার্ক বিহীন নেই,সেই মেহমানগণ তো বিভিন্ন কৌশলে wifi বা তাদের দেশের MPT সিম ব্যাবহার করে নেটওয়ার্ক সেবা পাচ্ছে।কিন্তু বন্ঞ্চিত স্থানীয় জনগণ। স্থানীয়দের দাবী নেটওয়ার্ক সেবা থেকে আমরা কেন বন্ঞ্চিত হলাম, আমাদের আগের মতো নেটওয়ার্ক সেবা পাওয়ার সুযোগ দিন।উচ্চ মহলের কর্মকর্তাদের প্রতি বিশেষ অনুরুধ,নেটওয়ার্ক সেবা আগের মতো করে আমাদের কে সেই সেবা পাওয়ার সুযোগ করে দিন।

না হয় বর্তমান পরিস্থিতিতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে স্থানীয় জনগণ,যেহেতু ঝুকিপূর্ণ রোহিঙ্গা বসতি এলাকা।

অনুরুধ ক্রমে,
টেকনাফ উপজেলার নেটওয়ার্ক বিহীন এলাকার স্থানীয় জনগোষ্ঠির পক্ষে,

রেজাউল করিম রেজা, নয়াপাড়া, হ্নীলা টেকনাফ কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!