1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন 

নাফ নদীর তীরে

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২০
  • ৮৯৩ বার পড়া হয়েছে

কবি আনোয়ারুল ইসলাম

মনে পড়ে শিশু কালের
মন ভোলানো খুশির কথা,
যে বয়সে মনের মাঝে
ছিল নাকো কোন ব্যথা।

খুশি মনে মায়ের কাছে
চাইতাম শুধু কিছু টাকা,
আঁচল ধরে তারই পকেট
রাখতাম করে সদা ফাঁকা।

সকাল-সাঁঝে নাফের তটে
হরেক রকম মধুর খেলা,
হিমেল হাওয়ায় সারা বছর
মন ভোলানো খুশির মেলা।

রাতের বেলায় মিটমিটিয়ে
চাঁদ তারাদের মুচকি হাসি,
তারার মেলায় জোছনা ছড়ায়
বাজে মনে মোহন বাঁশি।

খিদে পেলে যেতাম ছুটে
মোদের খাবার রান্না ঘরে,
খেতে দিতো আদর করে
মা’গো আমার থালা ভরে।

নাফের তীরে কেওড়া ডালে
কানি বগা শিকার বসে,
ছোট পোনা দেখে অমনি
ধরতে নেমে ধরে কসে।

সেদিন গুলি গেছে চলে
আসবেনা আর কভু ফিরে
সেসব কথা ভাবছি বসে
নাফ নদীর ওই বসে তীরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off