1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ 

রামুতে ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান:উদ্ধারকৃত ১ একর জমিতে চারা রোপণ

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৬৭ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি::কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়াতে পাহাড় খেকোঁদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উত্তর বনবিভাগ ও উপজেলা প্রশাসন।এসময় পাহাড় কেটে নির্মান করা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ একর জমি।

জানা যায়,কচ্ছপিয়া ইউনিয়নের পূর্বতিতার পাড়া মুরা পাড়াতে, সরকারী বনবিভাগের বিশাল পাহাড় কেটে বসতি নির্মান করা হচ্ছে এমন সংবাদ পেলে শনিবার সকাল ১১ টার দিকে, বাকঁখালী রেঞ্জকর্মকর্তা একেএম আতা এলাহী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অবৈধ বসতি গুঁড়িয়ে দেন। পরে উদ্ধার করা ১ একর জায়গায় তাৎক্ষণিক চারা রোপণ করে দেন সংশ্লিষ্টরা।

রেঞ্জ অফিসার একেএম আতা এলাহী জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে, পাহাড় খেকোঁ কচ্ছপিয়া ইউনিয়নের পূর্বতিতার পাড়া মুরা পাড়ার মৃত মোঃ কালুর ছেলে, নুরুল হক প্রকাশ চিট্টা মৌলভীর নেতৃত্বে, নুরুল আলম, ছৈয়দ, রুহুল আমিন ও মোক্তার সহ অজ্ঞাত সংঘবদ্ধ ১০/১৫ জন পালিয়ে যায়। তবে পালিয়ে গেলেও এসব চিহ্নিত পাহাড় খেকোঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলে নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী ।

অভিযানে স্বশরীরে উপস্থিত থেকে সার্বিক দিক নির্দেশনা দেন রামু উপজেলার ইউএনও প্রনয় চাকমা। সাথে ছিলেন এএসআই আরিফসহ পুলিশের একটি টিম।

উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, সরকারী জায়গায় পাহাড় কেটে অবৈধ বসতি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। ওই জায়গায় আবার কেউ দখল করতে আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!