1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে ছুরিরকাঘাতে ভাইয়ের হাতে ভাই খুন!

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ১০৯১ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক:
মোঃ আরফাত সানি,মোঃ শেখ রাসেল:কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন খালাত ভাইয়ের ছুরিকাঘাতে রহিম উল্লাহ (৩০) নামে এক যুবক খুন হয়েছে।

রবিবার রাত ৮টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় এঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এঘটনায় ছুরিকাঘাতের অভিযুক্ত খালাত ভাই ঘাতক মোঃ দেলোয়ার পলাতক রয়েছে। নিহত যুবক সাবরাং ডেইল পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার মো.শরীফ হোসেন জানান, খুন হওয়া যুবক ও অভিযুক্ত খালাত ভাই একই বসত ভিটায় পাশাপাশি বসবাস করতো। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খালাত ভাই দেলোয়ার রহিম উল্লাহকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্বজনরা রহিম উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়। তবে কি কারনে কথা কাটাকাটি হয়েছিল তা জানাতে পারেননি তিনি। এদিকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী দেলোয়ারকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেনি।

মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে রাত দশটার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!