1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিয়ানমার হস্তান্তর করল ট্রলার সহ ৯ বাংলাদেশী জেলে

  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫৬৪ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, আরাফাত সানি ,মো শেখ রাসেল

মিয়ানমার বিজিপি কর্তৃক নাফনদী হতে ধরে নিয়ে যাওয়া ৯জেলেকে অবশেষে ফেরত আনা হয়েছে। তাদের ফিরিয়ে আনতে ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১০টার দিকে টেকনাফস্থ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট হতে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেঃ মোঃ ফয়সল হাসান খান ( পিএসসি) এর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি মিয়ানমারের মংডুতে যায়।

মিয়ানমারের ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্ট মংডুতে টেকনাফ ব্যাটলিয়ন (২বিজিবি) ও (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মিয়ানমারের পক্ষে ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পুলিশ লেঃ কর্ণেঃ জাও লিং অং। বৈঠক শেষে তাদের ফেরত বাংলাদেশ বিজিবির প্রতিনিধি দলের নিকট তাদের হস্তান্তর করা হয়েছে। ফেরত আসা জেলেরা হচ্ছে, শাহপরীর দ্বীপ মৃত গোলাম হোসেনের পুত্র মোঃ নুরুল আলম (৪৮), সৈয়দ হোসেনের পুত্র ইসমাইল প্রকাশ হোসেন (১৯), আবদুস সালামের পুত্র মোঃ ইলিয়াছ(২১), মোহাম্ম জাকারিয়ার পুত্র মোঃ ইউনুছ(১৬), সৈয়দুর রহমান প্রকাশ বুলু মাঝির পুত্র মোহাম্মদ আলম প্রকাশ কালু(১১), ছলিম উল্লাহর পুত্র সাইফুল (১৭), মৃত বশির আহমদের পুত্র সলিম উল্লাহ(২৫), মৃত শাহ আলমের পুত্র নুর কামাল(১৩), মৃত রহিম উল্লাহর পুত্র মোঃ লালু মিয়ার (২৩)।

সুত্রে জানা যায়, গেল ১০ নভেম্বর মঙ্গলবার সকালে নাফনদীতে টেকনাফের শাহপরীর দ্বীপঘোলা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকায় কালা মাঝির নেতৃত্বে ৯ জন জেলে সাগরে মাছ শিকারে যায়। মৎস আহরন কালে ট্রলারের ইঞ্জিন বিকল বিকল হয়ে মিযানমারের জলসীমায় অভ্যন্তরে প্রবেশ করে। এসময় মিয়ানমারের বিজিপি’র টহল দল কর্তৃক তাদের আটক করে মিযানমারে নিয়ে যায়। এঘটনার পর জেলেদের ফেরত চেয়ে বিজিবি ব্যাটালিয়ন (২ বিজিবি) মিয়ানমার কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছিল।

মিয়ানমার থেকে ফিরে এসে সাংবাদিকদের জানান, অত্যন্ত সৌহার্দপুর্ণ এবং আন্তরিক পরিবেশে পতাকা বৈঠক অনুষ্টিত হয়। বৈঠক শেষে সে দেশে ধরে নেওয়া ৯ জেলেকে ফেরত দিয়েছে। ফেরত আসা জেলেদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!