1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে টেকনাফে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫১২ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি।

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অবমাননা ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় যৌথ ভাবে বিক্ষোভ মিছিল করেছে টেকনাফ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।

সোমবা(৭ ডিসেম্বার) দুপুর ৩টার সময় টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহামুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন, সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবলুর নেতৃত্বে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তরা বলেন, ভাস্কর্য ভেঙে বাঙালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। এটি একটি আদর্শ ও চেতনাকে লাঞ্ছিত করা। স্বাধীনতাবিরোধীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের নাম শুনলে গাত্রদাহ হয়। মূর্খের দল জানে না কোটি কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছেন, সেটি ভাঙবি কী করে? যে হাত দিয়ে ঐ মহান ব্যক্তির ভাস্কর্য ভেঙ্গেছে সে হাত কেটে ফেলতে হবে। সম্প্রীতির বাংলাদেশে উগ্রবাদের স্থান হবে না। বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদের ঠাঁই নেই। ‘মুজিব আদর্শের কর্মী হিসেবে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী তাদের প্রতিহত করবে। ধর্ম ব্যবসায়ী জামাত-হেফাজত, মামুনুল হকদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা রাজপথে থেকে সকল অপশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো।’

এসময় উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল-জাহিদ লিটন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বাসেদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হামিদুর রহমান, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফোরকান আহমদ, উপ-দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ, উপ-আইন বিষয়ক সম্পাদক শহিদ জুয়েল, উপ- ধর্ম বিষয়ক সম্পাদক নিশান, টেকনাফ সরকারি কলেজের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল পারভেজ রিপন, সাংগঠনিক সম্পাদক নিশান, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিক আলম , সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,পৌর ছাত্রলীগ নেতা, ফরহাদ, শফিক, ওবাইদুর রহমান, আসিফ, নোমান, ইমন, আরজু, খালেদুর রহমান মুজিব, আকিব, ফয়সাল, এক নং ওয়ার্ড পৌর ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক সাহিল আহমদসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়নের সকল নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off