1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

শাহপরীর দ্বীপে কোষ্ট গার্ড অভিযানে ২ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ নৌকা জব্দ

  • আপডেট সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে কোষ্ট গার্ড অভিযানে ২ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ নৌকা জব্দ

আরাফাত সানী, নাছির উদ্দীন, টেকনাফ

বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযানে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, ১৬ মার্চ মধ্যরাতে টেকনাফ এর শাহপরীর দ্বীপ এলাকায় মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে লেঃ এম সালেহ আকরাম, (এক্স), বিএনভিআর (স্টেশন কমান্ডার টেকনাফ) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

(১৭ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ কোষ্ট গার্ড স্টেশান কমান্ডার লেঃ এম সালেহ আকরাম।

অভিযান চলাকালীন সময় শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় মায়ানমারের সীমানা হতে একটি ইঞ্জিন চালিত নৌকা শাহপরীর দিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। তারা নৌকাটি না থামিয়ে শাহপরীর সমুদ্র তীরে রেখে নৌকায় থাকা লোকজন দ্বীপ সংলগ্ন প্যারাবনের মধ্যে পালিয়ে যায়।

পাচারকারীদের খুজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে দুইটি ব্যাগে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা যায়। পরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে জানান কমান্ডার আমিরুল হক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off