1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ সাবরাংয়ের সোলেমান আটক!

  • আপডেট সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪৫১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী,টেকনাফ

কক্সবাজারের টেকনাফ সদরের বরইতলি এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ ইয়াবাসহ সোলেমান (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

গতকাল শুক্রবার (২ এপ্রিল) রাতে টেকনাফ সদর ইউপিস্থ টেকনাফ-কক্সবাজার সড়ক সংলগ্ন টিএন্ডটি রেস্ট হাউজের গেইটের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সোলেমান (৩২) উপজেলার সাবরাং ইউননিয়নের মুন্ডার ডেইল গ্রামের সুলতান আহম্মদের ছেলে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ও এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ সদর ইউপিস্থ টেকনাফ-কক্সবাজার সড়ক সংলগ্ন টিএন্ডটি রেস্ট হাউজের গেইটের সামনে মাদক কারবারীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক যুবককে আটক করতে সক্ষম হয় র‍্যাব।
তিনি আরও বলেন, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করিলে তার নিকট মাদকদ্রব্য ইয়াবা আছে।

পরে আসামির হাতে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে মোট ৬ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সোলেমান স্বীকার করে যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!