1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বোমা বিস্ফোরণে আহত!

  • আপডেট সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৫২২ বার পড়া হয়েছে

টেকনাফ৭১ডেস্ক:
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ দেশটির রাজধানী মালেতে নিজ বাড়ির বাইরে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় বিস্ফোরণে তিনি আহত হন বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

মোহাম্মদ নাশিদ মালদ্বীপের পার্লামেন্টের বর্তমান স্পিকার। পুলিশের বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন। তিনি এডিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা অবস্থা স্থিতিশীল। ওই বিস্ফোরণে একজন বিদেশি পর্যটকও আহত হয়েছেন।

নাশিদের মালডিভিয়ান ডেমোক্রেটিক দলের সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ সাহিদ টুইট করে এই আক্রমণের নিন্দা জানিয়েছেন। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচার করা ছবিতে দেখা গেছে, নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল ঘিরে তদন্ত করছেন।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ সাহিদ বলেছেন, ‘আমাদের সমাজে এ ধরনের কাপুরুষোচিত আক্রমণের জায়গা নেই।’

তথ্যসূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off