1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

পেকুয়ায় ১সন্তানের জননীকে শ্বাসরুদ্ধকরে হত্যা! আটক ১

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৯২ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম রাশেদ ,পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় যৌতুকের টাকার জন্য মর্জিনা নামে ১সন্তানের জননী, তিন মাসের অন্তঃ সত্ত্বা স্ত্রীকে শ্বাসরুদ্ধকরে হত্যার অভিযোগ উঠেছে পাষান্ড এক স্বামীর বিরুদ্ধে।

(২৪ জুন)বৃহষ্পতিবার দিবাগত রাত ২টার উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মর্জিনা আক্তার (২১) নতুনঘোনা এলাকার দিদারুল ইসলামের স্ত্রী। শুক্রবার ভোররাতে পেকুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। সকাল ১১ টার দিকে স্বামী দিদারুল ইসলামকে আটক করা করেছে। দিদার নতুনঘোনা এলাকার মানুনুল হকের ছেলে।
জানা যায়,বৃহষ্পতিবার বিকেলে স্বামীকে নিয়ে শ্বাশুরবাড়িতে চলে যায় মর্জিনা। তিনদিন আগে মর্জিনা বাপের বাড়িতে বেড়াতে আসে। রাত ১২টার দিকে দিদার মর্জিনা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ছে বলে মুঠোফোনে কল করে শ্বশুরকে । তাঁরা উজানটিয়ায় গিয়ে দেখে মেয়ের নিথর দেহ। গলায় আঘাতে চিহ্ন রয়েছে। নাক দিয়ে ফেনা বের হচ্ছে। বিষয়টি আমরা থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মেয়ের পরিবার,জানায়,”কয়েক মাস পর থেকে যৌতুকের জন্য মেয়েকে শারীরিক নির্যাতন চালাতো স্বামী ও শ্বাশুরী। মেয়ের সুখের জন্য কয়েকদফা টাকাও দিয়েছিল। কয়েক মাস আগে মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। স্থানীয়ভাবে বৈঠকও হয়েছে অনেকবার। বৃহষ্পতিবার বিকেলে স্বামী ও পনের মাস বয়সী লাবিবকে নিয়ে বাপের বাড়ি থেকে গেছে। এ সময় দিদার ত্রিশ হাজার টাকা দাবী করেছিল।
দিদারুল ইসলামের জেঠা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক অভিযোগ অস্বীকার করে বলেন,মর্জিনা অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন।
মর্জিনার স্বজন গিয়াস উদ্দিন বলেন, অসুস্থ হওয়ার খবর পেয়ে মর্জিনার পিতার সাথে আমিও যাই। গিয়ে দেখি মর্জিনার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। গলায় আঘাতে চিহ্ন রয়েছে। আমার ধারণা নিশ্চিত পরিকল্পিত হত্যাকাণ্ড।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানায়,মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখনো লিখিত এজাহার দেয়নি। স্বামী পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!