1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল-ইউসুফ, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা

টেকনাফে শীর্ষ রোহিঙ্গা ডাকাত হাসিমুল্লাহ বন্দুকযুদ্ধে নিহত; বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার 

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৬৩৪ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, নাছির উদ্দীন রাজ, টেকনাফ ৭১
টেকনাফে র‍্যাবের সাথে গুলিবিনিময়কালে শীর্ষ রোহিঙ্গা ডাকাত গ্রুপ হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ (৩৩) বন্দুকযুদ্ধে নিহত। এ ঘটনায় র‌্যাবের ২সদস্যও আহত হয়েছেন বলে জানাগেছে।
সূত্রে যানা যায়, ১৬ জুলাই ভোররাতে টেকনাফ উপজেলাস্থ জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে ডাকাত দলের মধ্যে গুলাগুলির খবর পেয়ে র‌্যাব ১৫ এর একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি করেন। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। গুলাগুলির এক পর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হন।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে র‌্যাব বিপুল পরিমাণ
বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও  ম্যাগাজিনসহ
গুলিবিদ্ধ আহত এক রোহিঙ্গা ডাকাতের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহত রোহিঙ্গা হলেন জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বশির আহমদের পুত্র শীর্ষ ডাকাত হাশেম উল্লাহ(৩৩)।
স্থানীয়রা জানায়,হাশেম উল্লাহর নেতৃত্বে ক্যাম্প এবং ক্যাম্পের আশেপাশের এলাকায় অবস্থানরত ডাকাতদের সমন্বয়ে অপহরণ,মুক্তি বাণিজ্য,ডাকাতিসহ ইয়াবা লুটপাটের ঘটনা বহুদিনের। সম্প্রীতি তার নেতৃত্বে ডাকাতদল বেপরোয়া হয়ে উঠে। এদিকে হাশেম উল্লাহ বন্দুকযুদ্ধে নিহতের খবরে রোহিঙ্গা এবং স্থানীয়দের মাঝে স্বস্থি দেখা দিয়েছে। স্থানীয়রা ক্যাম্প এবং ক্যাম্পের বাহিরে অবস্থানরত ডাকাতদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রাখার দাবী জানান।
র‌্যাব -১৫ টেকনাফ ক্যাম্পে দায়িত্বরত এএসপি বিমান কুমার কর্মকার সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, নিহত এই রোহিঙ্গা ডাকাতে বিরুদ্ধে থানার মাদক, অপহরণ, মুক্তিপণ, ডাকাতিসহ ৫ টি মামলা রয়েছে। লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off