1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

“বাবার সুখে” কামনা ইসলাম

  • আপডেট সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫০২ বার পড়া হয়েছে

বাবার সুখে’
কামনা ইসলাম

  • তোমার ইচ্ছেটা কি?
    বলো না বাবা,
    যদি পূরণ করতে পারি।
    শেষ বয়সে আর করবো না,
    তোমার সাথে আড়ি।
  • বাবা তুমি যাবে বাড়ি?
    হেলিকপ্টার না গাড়ি?
  • বৃদ্ধ বাবা হেসে দিলো
    কতোই তো চড়লাম গাড়ি!
    এবার না হয় হেলিকপ্টারে
    নিয়ে যাবে বাড়ি!
  • বয়সের ভারে বাবা যে তার
    নানান অসুখে ভোগে,
    এমন সয়ম দেখা দিলো
    করোনা নামক রোগে।
  • বাবার একটা ইচ্ছে পূরণ
    করতে হবে তবে,
    ছেলেটা তার হাসি মুখে
    পালন করতে যাবে।
  • করলো ভাড়া হেলিকপ্টার
    উড়ে গেলো আকাশে,
    বাবা এবার মহাখুশি
    মন পবনের বাতাসে।
  • হাসি মুখে বাবা ছেলে
    নেমে পড়লো গায়ে,
    শতো শতো মানুষের ঢল
    তাদের দেখতে যেয়ে।
  • কেউ দিলো ফুলের মালা
    কেউ মিষ্টি পান,
    হাবিব সাহেব তুমি যে মিয়া
    বড়ই ভাগ্যবান।
  • এমন ছেলে কজনার আছে
    শুনি একবার বলো,
    তোমার ছেলে অলিয়ার
    দেখেছো কত্ত ভালো।
  • বৃদ্ধ বয়সে যা চেয়েছো
    ছেলে দিলো তাই,
    কতো ধনী আছে দেশে
    তাদের কি ইচ্ছে নাই?
  • হাবিব সাহেব জোড়া হাতে
    বলল সবে শোনো,
    আমার ছেলের জন্য দোয়া করো
    সে দুঃখ পায়না যেনো।
  • আজ আমার ইচ্ছে পূরণ
    করতে যে তার,
    হাসি ফুটেছে মুখে,
    তাকে যেন মহান আল্লাহ
    রাখেন চিরসুখে।

 

  • কামনা ইসলাম
    লোহাগড়া, নড়াইল,
    বাংলাদেশ।
    ২৮/৮/২০২১

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off