1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

টেকনাফ সাংবাদিক ইউনিটির সম্মেলন সম্পন্ন : সভাপতি সাইফী,সম্পাদক সেলিম ও সাংগঠনিক জাহাঙ্গীর

  • আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি:::
টেকনাফ সাংবাদিক ইউনিটির সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় টেকনাফ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় কোরআন তেলোয়াত করেন সংগঠনের সদস্য নুর মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টেকনাফ সাংবাদিক ইউনিটি’র প্রধান উপদেষ্টা সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম (দৈনিক পূর্বকোণ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ (বাংলাদেশ বেতার),টেকনাফ সাংবাদিক ইউনিটি’র উপদেষ্টা মমতাজুল ইসলাম মনু (দৈনিক আজকের কক্সবাজার) উপদেষ্টা ছিদ্দিকুর রহমান(দৈনিক ইনকিলাব),উপদেষ্টা গিয়াস উদ্দিন (দৈনিক প্রথম আলো),উপদেষ্টা জেড করিম জিয়া (টেকনাফ বার্তা),টিভি জার্নালিস্ট এসোসিয়েসনের আহবায়ক নুরতাজুল মোস্তফা শাহীনশাহ (আরটিভি,দৈনিক আজকের পত্রিকা),টেকনাফ পৌর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম (বাংলাভিশন,বাংলাদেশ প্রতিদিন),সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আমিন৷ (দৈনিক আমাদের অর্থনীতি), টেকনাফ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরাফাত সানী (দৈনিক যায়যায়দিন),বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাসেল (দৈনিক সময়ের আলো), যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন রাজ (এশিয়ানটিভি, দৈনিক যুগান্তর),পৌর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মামুন(বিজয়টিভি,দৈনিক আপনকন্ঠ)
আমিনুল হক বাঁধন(দৈনিক জনগন্ঠ),সাংবাদিক ইউনিটি’র সদস্য জাহাঙ্গীর আলম,সদস্য এম আমান উল্লাহ আমান(দৈনিক সাগরদেশ),নবীন সাংবাদিক নুরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান।

এদিকে টেকনাফ সাংবাদিক ইউনিটির অর্থ সম্পাদক মো. সেলিম সিআইপি সাবারাং ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হওয়ায় তাকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সভা শেষে টেকনাফ সাংবাদিক ইউনিটি’র সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি সাইফুল ইসলাম সাইফী (দৈনিক সাগরদেশ), সাধারণ সম্পাদক মো. সেলিম সিআইপি (দৈনিক আজকের কক্সবাজার বার্তা) ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক আলোকিত বাংলাদেশ)। এ সময় সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি ছৈয়দুল আমিন চৌধুরী (নাফ জার্নাল), সহ-সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ (দৈনিক কক্সবাজার), হারুন সিকদার (আলোকিত উখিয়া),এটিএন ফায়সাল, আবদুল কাইয়ুম (দৈনিক কক্সবাজার) সহ টেকনাফ সাংবাদিক ইউনিটি,টেকনাফ পৌর প্রেসক্লাব ও বিএমএসএফ টেকনাফ উপজেলা শাখার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off