1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক -Teknaf 71

  • আপডেট সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে

 

মোঃ আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শনিবার (১৯ মার্চ) বিকেলে ঐ ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

আটক যুবককে একই ক্যাম্পের ব্লক-ডি এর নাছিরের ছেলে মোঃ জোবাইর (২১)। এপিবিএন পুলিশের দাবী, আটক রোহিঙ্গা ডাকাত দলের সক্রিয় সদস্য।

শনিবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লক এলাকায় ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা ডাকাত মোঃ জোবায়ের (২১), পিতা-নাছির, ব্লক-ডি, শেড নং-৭৪৯/১, এমআরসি-৬৩১১৪, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হতে দেশীয় তৈরি ৩ টি চাপাতি, ৪ টি বিভিন্ন সাইজের রামদা,১ টি হাতুড়ি, ২ টি ছুরি এবং ১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দেশীয় অস্ত্রসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off