1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

প্রশাসন-সাংবাদিককে খবর দিলে মিলবে লাশ! ২৫ লাখ টাকা জোগাড় কর পাহাড়ি ডাকাতরা

  • আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৬০১ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি/জামাল উদ্দিন; টেকনাফ

কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি’র লেচুয়াপ্রাং পাহাড়ি এলাকায় চাষাবাদ করতে গিয়ে স্থানীয় ৪ জন বাংলাদেশী কৃষক অপহরণের শিকার হয়েছেন। (০৭ জানুয়ারি) শনিবার রাতে ওই ইউপির লেচুয়াপ্রাং পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সোমবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে মুঠোফোনে আব্দুস সালাম এর কাছ থেকে ১০ লাখ টাকা ও বাকি ৩ জনের কাছ থেকে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন পাহাড়ি ডাকাতদল।

অপহৃত আব্দুল হাকিমের পরিবার সূত্রে জানায়, অপহৃত ৪ জনের মধ্যে আব্দুর রহমানের হাতে মোবাইল ছিল, সেই অপহৃত আব্দুর রহমানের মোবাইল থেকে ফোন করে অপহৃত আব্দুল হাকিম বলেছেন তাদের ছাড়িয়ে আনতে একজন থেকে ১০ লাখ টাকা ও আর ৩ জন থেকে ৫ লাখ টাকা করে মুক্তিপণ দিতে হবে এবং এখনো অপহৃতদের পাহাড়ে রাখা হয়েছে বলেও জানান। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করতে পারবে না, প্রশাসন ও সাংবাদিকদের জানালে তাঁদেরকে আরও জ্বালাতন করে বলে জানিয়েছেন অপহৃত হাকিমের পরিবার।

এদিকে আব্দুর রহমানের পরিবার জানান, গভীর রাতে আমার ভাই হাবিবুর এর মোবাইলে অপহৃত আব্দুর রহমান তার নিজস্ব মোবাইল থেকে হঠাৎ ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে। প্রশাসন বা সাংবাদিকসহ কাউকে না বলার জানান।

অপহৃত চারজন হলেন- হ্নীলা ইউপির লেচুয়াপ্রাং এলাকার আবুল হোছনের ছেলে আব্দুস সালাম, ছৈয়দ হোসেন ওরফে গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিবুল্লাহ ও ফজলুল করিমের ছেলে আব্দুল হাকিম। তাঁরা সবাই কৃষক। তাঁরা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

অপহৃত আব্দুস সালামের বড় ভাই রফিক মুন্সি জানান, পাহাড়ের পাদদেশে তাদের ক্ষেতের জমি আছে। যেখানে প্রায় প্রতিদিন পাহাড় থেকে হাতি নেমে ফসলের ক্ষেত নষ্ট করে ফেলে। তাই হাতি থেকে ক্ষেত রক্ষায় শনিবার রাতেই পাহাড়ে যায় চারজন। কিন্তু প্রতিদিনের মতো সকালে বাড়ি ফিরে না আসার কথা সম্ভাব্য সকল স্থানে খোঁজা খুঁজির পর পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা অপহরণের বিষয়টি নিশ্চিত হয়। তবে আজ সোমবার রাত দেড়টায় অপহৃত আব্দুর রহমানের মোবাইল থেকে ফোন করে অপহৃত সকলের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা দাবি করছে জেনেছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন– অপহরণের কথাশুনে গতকাল আমি স্থানীয়দের সাথে নিয়ে টেকনাফ মডেল থানার (ওসি) আমরা পাহাড়ের নিকটে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আজ সকালে শুনলাম পাহাড়ে সন্ত্রাসীরা অপহৃত পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করতেছে। আমি স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করবো চিরুনি অভিযান পরিচালনা করার জন্য।

টেকনাফ মডেল থানার (ওসি) আব্দুল হালিম জানান- অপহরণের খবর পেয়ে গতকাল পাহাড়ের পাদদেশে ঘটনাস্থলে গিয়েছিলাম। অপহৃত পরিবারের ও স্থানীয়দের সাথে কথা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শীঘ্রই পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off