1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুজিববর্ষের ঘর পেয়ে কৃষকদল নেতার পদত্যাগ করে বলেন; “মা” শেখ হাসিনার বুকেই রয়েছি”

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০২ বার পড়া হয়েছে

শেখ রাসেল, টেকনাফ

কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাল্টে দিয়েছে ভূমিহীন-গৃহহীনদের জীবন। আশ্রয়ণ প্রকল্পের ঘর অনেকেরই জীবন পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। গৃহহীনদের জীবনের বেশী ভাগ সময় কেটেছে ভাসমান অবস্থায়, তাদের ছিলনা কোন স্থায়ী ঠিকানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ জমির মালিকানা পেয়ে খুঁজে পেয়েছেন তাদের আসল ঠিকানা। অন্য মানুষের বাড়িতে সারাদিন কাজ শেষে এখন আর অন্যের বাড়ি পাহারা দিতে হয় না।

জানা যায়, দীর্ঘ বছর পর নিজের নামে পেলেন জমির দলিল ও ঘরের কাগজ। তাই উচ্ছ্বাস যেন কমছে না আশ্রয় প্রাপ্তদের। এদের একজন  মোহাম্মদ হাসান। বাড়ি উপজেলার হ্নীলা মৌলভী বাজার গ্রামে মৃত হাজী অলি আহমদের পুত্র। নতুন পাওয়া ঘরের চারপাশ ঘুরে আঙুল উঁচিয়ে দেখিয়ে বললেন, আধা পাকা ঘরটি তাঁর খুব পছন্দ হয়েছে। থাকার কক্ষের সঙ্গে রান্নাঘর। পয়োনিষ্কাশনের ব্যবস্থাও ভালো। বিদ্যুৎ ও পানি আছে। সে হ্নীলা মৌলভী বাজার আশ্রয়ণ প্রকল্পে খুব ভালোভাবে রয়েছেন।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশের মতো টেকনাফের হ্নীলা ইউনিয়নেও আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। তাদের মধ্যে একটি ঘর পেয়েছেন হ্নীলা ইউনিয়ন কৃষক দল নেতা মোহাম্মদ হাসান।

হ্নীলা মৌলভী বাজার আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী কৃষকদল নেতা হাসান বলেন, আমার জায়গা-জমি ছিল না। শেখ হাসিনা ঘর দিছে, জমি দিছে। স্ত্রী-সন্তান নিয়্যা সুখে আছি। মনে হচ্ছে আমি যেন “মা” শেখ হাসিনার বুকে রয়েছি। এতো দিন খুব কষ্ট করে ছিলাম। আজ আমরা ঘর পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি, পাকা রাস্তা সবই আমাদের আছে। আমরা খুব খুশি।

হাসান কান্না ভরা কণ্ঠে বলেন, আমি একজন বিরোধী রাজনৈতিক মতাদর্শের কৃষকদলের নেতা হওয়ার পরও সাবেক এমপি আব্দুর রহমন বদি, হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার মত একজন অসহায় গরীব লোককে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়ায় আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায়। এবং আল্লাহর কাছে এই দোয়া করি যেন  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজার বছর হায়াত দেন ও আগামীবার আবারও সরকার গঠন করুক। আমি আজ থেকে স-জ্ঞানে কৃষকদল থেকে পদত্যাগ করে অসহায় গরীবের মার্কা নৌকার পক্ষে কাজ করে যাব এবং সবাইকে আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগকে আবারও সরকার গঠনে সহযোগীতা করতে সবার প্রতি আহবান জানান।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off