1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল

হ্নীলাতে সাংবাদিক কার্যালয়ের উদ্বোধন সত্য সংবাদ প্রচারে দূর হবে সমাজের সকল অপরাধ

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৪১৬ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

টেকনাফ উপজেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন হ্নীলা বাজারের প্রাঁণকেন্দ্রে কেফায়ত উল্লাহ মার্কেটের ২য় তলায় শুভ উদ্বোধন হয়েছে ” সাংবাদিক কার্যালয় ” নামের একটি অফিসের। সোমবার (১১ মার্চ) বিকালে ফিতা কেটে উক্ত কার্যালয়টি উদ্বোধন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল মেম্বার ও হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসাইন।

দেশের শীর্ষ পত্রিকা দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধ ও গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব জাবেদ ইকবাল চৌধুরী বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও হ্নীলা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দীন, পল্লী চিকিৎসক মুফিজুর রহমান, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, কক্সবাজার জেলা মৎস্যজীবি লীগের যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, আওয়ামীলীগ নেতা হোছাইন আহমদ ,কেফায়েত উল্লাহ মার্কেটের সত্বাধিকারী প্রবাসী আলমগীর,৬ নংওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ইউনুছ বিশিষ্ট মুরুব্বি সুলতান আহমদ, দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির টেকনাফ প্রতিনিধি সাংবাদিক নাছির উদ্দীন রাজ, দৈনিক সমুদ্র কন্ঠের শামসুল আলম সারেক, দৈনিক প্রথম বুলেটিন পত্রিকার জামাল উদ্দীন, বাংলা ভয়েস পত্রিকার মোঃ শাহ ইমরান সহ আরো অনেকেই।

পরে সাংবাদিক কার্যালয় উদ্বোধন উপলক্ষে উপস্থিত সকলে মিষ্টি মুখ শেষে দেশ, জাতি ও কার্যালয়ের কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং মুনাজাত করা হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত অতিথিরা বলেন, সুন্দরও সঠিক সমাজ বিনির্মাণে আগামী প্রজন্মকে সমাজের সংগঠিত বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে সত্য সংবাদের বিকল্প নেই। একটি সত্য সংবাদ পারে একটি দেশ ও রাষ্ট্রের কল্যাণ করতে। তাই সকলকে সত্যকে সত্য , আর মিথ্যাকে মিথ্যা বলে সংবাদ তৈরি করার মন মানসিকতা থাকতে হবে। আমরা সকলে এই নতুন উদ্ভোদিত কার্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করছি। পাশাপাশি ভবিষ্যতে যে কোনো সহযোগিতা আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off