1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে ৩৩ হাজার ইয়াবা’সহ ৩ পা’চা’র’কা’রী আ’ট’ক

  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭১৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে ৩৩ হাজার ৪’শ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করার কথা জানিয়েছে কোস্টগার্ড। ইয়াবাগুলো নিয়ে মিয়ানমার থেকে আসার পথে শাহপরীর দ্বীপে তাদের আটক করা হয়।

রবিবার (১৭ মার্চ) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মায়ানমার হতে একটি মাদকের চালান টেকনাফের শাহপরীর দ্বীপ আসার খবরে রবিবার (১৭ মার্চ) দুপুর ২টায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় গোলাপাড়া ঝাউবন এলাকায় সন্দেহজনক একটি বোট আটক করা হয়।

ওই বোটে তল্লাশি চালিয়ে ৩৩ হজার ৪শ’ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোট উদ্ধার করা হয় বলে দাবী করে কোস্টগার্ড।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, কামাল হোসেন (১৭), মাজেদ হোসেন (২৩) এবং মোস্তফা কামাল (১৬)। ৩ জনই টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off